1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

ভারত-নেপাল সীমান্তে দুই বিদেশি গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দার্জিলিং ঘুরে নেপালে অবৈধভাবে ঢুকতে গিয়ে ভারতীয় আধা-সামরিক বাহিনী এসএসবির হাতে গ্রেফতার হয়েছেন দুই বিদেশি নাগরিক।

সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ভারত-নেপাল সীমান্তের খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি এলাকা থেকে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। পরে তাদের গ্রেফতার করা হয়।

পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানীয় গণমাধ্যমের দাবি, গ্রেফতার কপিল অধিকারী ও ভবানিপ্রসাদ সুবেদী নেপালি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাদের মধ্যে কপিল যুক্তরাষ্ট্রের ওহিও এবং ভবানিপ্রসাদ পেনসিলভেনিয়ার বাসিন্দা।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) গ্রেফতারদের শিলিগুড়ি আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বিষয়টি জানিয়েছেন দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারত থেকে নেপালে ঢোকার সময় ওই দুই যুবককে আটক করেন এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। সেসময় তারা যুক্তরাষ্ট্রের পাসপোর্টসহ নেপালের ভিসা দেখান। তাদের জিজ্ঞাসাবাদ করে এসএসবি কর্মকর্তারা জানতে পেরেছেন যে, ওই দুজন মার্কিন নাগরিক ট্যুরিস্ট ভিসা নিয়ে ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে নেপালে যান। ১৭ ডিসেম্বর ভারতীয় ভিসা ছাড়াই বেআইনিভাবে ভারতে প্রবেশ করেন। এরপর সোমবার ফের ভারত থেকে জাল এগজিট পারমিট দেখিয়ে নেপালে ঢোকার চেষ্টা করলে তাদের আটক করেন এসএসসি জওয়ানরা। এরপর ওই দু’জনকে স্থানীয় খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এদিকে, ১৭ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ওই দুই ব্যক্তি ভারতে কী করছিলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, সোমবারই জাল এগজিট পারমিট বানিয়ে নেপালে ঢোকার অভিযোগে তাইওয়ানের এক নারীকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ। এরপর ওই দুই বিদেশি নাগরিক গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com