1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া উপকূলে দুটি নৌকা ডুবে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র (আইওএম) সাফা এমসেহলি জানিয়েছেন, শুক্রবার ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে যাওয়ার খবর পান তারা। এতে অন্তত ১০২ জনের মৃত্যু হয়। আট জনকে জীবিত উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হয়েছে।

দ্বিতীয় নৌকাডুবির ঘটনা ঘটে শনিবার। লিবিয়ার কোস্টগার্ড অন্তত ৬২টি মৃতদেহ উদ্ধার করে। একই দিন তৃতীয় একটি নৌকা আটক করতে সক্ষম হয় তারা। সেখান থেকে অন্তত ২১০ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।

এমসেহলি জানান, চলতি বছর ভূমধ্যসাগরের প্রধান রুটটি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে প্রায় এক হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com