1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

‘ওমিক্রন ইউরোপের হাসপাতালগুলোকে খাদের কিনারে নিয়ে যাবে’

  • আপডেট টাইম :: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ইউরোপের হাসপাতালগুলোকে খাদের কিনারে নিয়ে যাবে বলে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (২২ ডিসেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অঞ্চলের পরিচালক ডা. হান্স ক্লুজ বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। কয়েক সপ্তাহের মধ্যেই ইউরোপের বেশির ভাগ দেশে ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। সরকারগুলোর উচিত উচ্চ মাত্রার সংক্রমণ রোধে প্রস্তুত থাকা।’

এদিকে, ইউরোপের বিভিন্ন দেশে ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় ক্রিসমাসসহ অন‌্যান‌্য অনুষ্ঠান বাতিলের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা।

ওমিক্রনের বিস্তার রোধে এরই মধ্যে কড়াকড়ি অবস্থানে গেছে ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ। আবারও লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস। এছাড়া, বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছে ব্রিটেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com