1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

মিয়ানমারে খনি ধসে নিখোঁজ কমপক্ষে ৭০

  • আপডেট টাইম :: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে খনি ধসে কমপক্ষে ৭০ জন নিখোঁজ রয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের একটি জেড পাথরের খনি ধসে পড়েছে। স্থানীয় সময় বুধবার ভোর ৪টার দিকে কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় খনি ধসের ঘটনা ঘটে। খবর বিবিসির।

ওই এলাকায় উদ্ধারকাজ চলছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই অবৈধ খনির শ্রমিক।

বিশ্বে জেড পাথরের সবচেয়ে বড় উৎস মিয়ানমার। কিন্তু প্রায় সারা বছর ধরেই এর বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়।

হাকান্ত এলাকায় জেড খনিতে কাজ করা নিষিদ্ধ। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে প্রায় সেখানে খনিতে কাজ চালানো হয়।

মাত্র কয়েকদিন আগেই হাকান্ত এলাকায় ভূমিধসে কমপক্ষে ১০ জন খনির শ্রমিক নিখোঁজ হন। তারা সবাই অদক্ষ ছিলেন।

২০২০ সালে হাকান্তের একটি খনির বর্জ্য একটি লেকে ধসে পড়ায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই অভিবাসী ছিলেন। এটা ছিল ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

মিয়ানমারে বছরে জেড বাণিজ্য ৩০ বিলিয়ন ডলারের বেশি। শুধু মিয়ানমার নয়, বিশ্বের সবচেয়ে বড় জেড খনিই হাকান্তে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com