1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

করোনা চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম ওষুধের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনা চিকিৎসায় একটি মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ফাইজারের তৈরি প্যাক্সলোভিড নামের ওষুধটি করোনা আক্রান্ত ১২ বছরের বেশি বয়সী রোগীরা বাড়িতে থেকেই সেবন করতে পারবেন।

এটি করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ। স্থানীয় সময় বুধবার এফডিএ এই অনুমোদনের কথা জানায়।

এফডিএ’র অনুমোদনের পর ফাইজারের চেয়ারম্যান ও সিইও এক বিবৃতিতে বলেছেন, ‘এই থেরাপি রোগীদের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া কমাবে। এটি আমাদের করোনা চিকিৎসার পদ্ধতিই বদলে দেবে। চিকিৎসা ব্যবস্থার ওপর তৈরি হওয়া চাপও কমে আসবে।’

সিএনএন’র খবরে জানানো হয়েছে, নিরমাট্রেলভির এবং রিটোনাভির নামে দুটি ওষুধের সমন্বয়ে ফাইজার নতুন এ ওষুধটি তৈরি করেছে। সর্বশেষ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ওষুধটি হাসাপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকি কমাতে পারে ৮৯ শতাংশ পর্যন্ত।

নভেম্বর মাসে বাইডেন প্রশাসন ৫ দশমিক ২৯ বিলিয়ন ডলার খরচে এ ওষুধের ১০ মিলিয়ন ডোজ কেনার ঘোষণা দেয়।

ফাইজারের নতুন এ ওষুধ দিনে দুইবার তিনটি করে মোট ৫ দিন খেতে হবে। সে হিসেবে একজন রোগীকে ডোজ পূর্ণ করতে মোট ৩০টি ওষুধ খেতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com