1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

মিয়ানমারে গুলি করে ও পুড়িয়ে অন্তত ৩০ জনকে হত্যা করেছে সেনারা

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে অন্তত ৩০ জনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে একটি মানবাধিকার সংগঠন। দেশটির সেনাবাহিনী অভ্যন্তরীণ বাস্তুচ্যুত এসব মানুষকে হত্যা করেছিল বলে দাবি করেছে কারেনি হিউম্যান রাইটস গ্রুপ।

শনিবার এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানিয়েছে, কায়াহ রাজ্যের হপরুসো শহরের মো সো গ্রামের কাছাকাছি এলাকা থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘মানবাধিকার লঙ্ঘন করা এই অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই আমরা।’

মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে, তারা গ্রামে অবস্থান নেওয়া অজ্ঞাতসংখ্যক অস্ত্রধারী সন্ত্রাসীকে হত্যা করেছে। সাতটি গাড়িতে এই লোকগুলো ছিল এবং তারা সেনাবাহিনী সংকেত দেওয়ার পরও দাঁড়ায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, পোড়া ট্রাকের ভেতরে অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে আছে।

সেনা অভ্যুত্থানের বিরোধী সবচেয়ে বড় বেসামরিক মিলিশিয়া গোষ্ঠী কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্স জানিয়েছে, সেনাদের হাতে নিহত এসব ব্যক্তি তাদের দলের সদস্য নয়। এরা আশ্রয়ের সন্ধানে যাওয়া বেসামরিক নাগরিক।

গ্রুপটির কমান্ডার রয়টার্সকে বলেছেন, ‘আমরা দেখে অত্যন্ত মর্মাহত হয়েছিলাম যে, সব মৃতদেহ বিভিন্ন আকারের, যার মধ্যে শিশু, নারী ও বৃদ্ধ রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com