1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

গ্রিস উপকূলে নৌকা ডুবে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিস উপকূলে নৌকা ডুবে অন্তত ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শুক্রবার আজিয়ান সাগরের পারোস দ্বীপের কাছে এ ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহে গ্রিস উপকূলে এই নিয়ে তিনটি নৌকাডুবির ঘটনা ঘটেছে।

কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটিতে ৮০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। এটি তুরস্ক থেকে ইতালির দিকে যাচ্ছিল। রাতভর উদ্ধার অভিযান চলেছে। উদ্ধারকাজে হেলিকপ্টার ও নৌযান পাঠানো হয়েছে। উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে ১২ জন পুরুষের, তিন জান নারীর এবং একটি শিশুর।

আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার অনুন্নত দেশগুলো থেকে অভিবাসনপ্রত্যাশীরা সাগরপথে অবৈধভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে। এভাবে সাগরপথে যাত্রার সময় অনেক অভিবাসনপ্রত্যাশী নৌকা ডুবে মারা যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com