1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

মালয়েশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬ এ পৌঁছেছে। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে টানা দুদিনের বৃষ্টিতে মালয়েশিয়ার কয়েকটি রাজ্যের শহর পানিতে তলিয়ে যায় এবং প্রধান প্রধান সড়কগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া হঠাৎ বন্যায় বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ বাসিন্দা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী কুয়ালালামপুরকে ঘিরে রাখা সেলাঙ্গর রাজ্য।

পুলিশের মহাপরিদর্শক অ্যাক্রিল সানি আব্দুল্লাহ সানি জানিয়েছেন, আরও মৃতদেহ উদ্ধার হচ্ছে। মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৬ এ পৌঁছেছে। হতাহতদের অধিকাংশ সেলাঙ্গর ও পাহাং রাজ্যের।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এখনও পাঁচ জন নিখোঁজ রয়েছে। আমরা আশা করছি শিগগিরই তাদের খোঁজ পাওয়া যাবে।’

সানি জানান, সাতটি রাজ্যের তিন শতাধিক আশ্রয়কেন্দ্রে এখনও ৫৪ হাজার ৫৩২ জন মানুষ রয়েছেন। বন্যার কারণে ৬৮টি সড়ক এখনও বন্ধ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com