1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

ভারি তুষারপাতের কারণে জাপানে শতাধিক ফ্লাইট বাতিল

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারি তুষারপাতের কারণে জাপানের অভ্যন্তরীন রুটে চলাচলরত শতাধিক ফ্লাইট বাতিল করেছে দেশটির সরকার। রোববার (২৬ সেপ্টেম্বর) বড় দুটি বিমান পরিসেবা প্রদানকারী সংস্থা একথা জানায়।

জাপানের অল নিপ্পন এয়ারলাইন্সের (এএনএ) অপারেশনস ডিরেক্টর ইউতাকা কিতাহারা বলেন, ‘এএনএ রোববার স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত ৭৭টি ফ্লাইট বাতিল করেছে। এতে ৫ হাজারের বেশি যাত্রী দুর্ভোগে পড়েন।‘

তিনি আরো বলেন, ‘দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাগুলোয় ভারি তুষারপাত এখনো অব্যাহত রয়েছে। ফলে ফ্লাইট বাতিল করতে হচ্ছে। সামনের দিনগুলোতে আরো ফ্লাইট বাতিল হতে পারে।’

জাপান এয়ারলাইন্স কোম্পানির অপারেশনস বিভাগের এক প্রতিনিধি বলেন, ‘তারা ইতোমধ্যে ৩৫টি ফ্লাইট বাতিল করেছেন। এতে ১ হাজার ৮১০ জন যাত্রী দুর্ভোগে পড়েন।‘

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার কারণে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিনের উৎসবকে সামনে রেখে বিশ্বব্যাপী কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়। এদিকে ওমিক্রনের বিস্তার ঠেকাতে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে জাপান সরকার। ইতোমধ্যে বিদেশীদের জন্য দেশটির সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

জাপানে এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে ২৩১ জনের শরীরে। যাদের মধ্যে বিদেশ থেকে আসা নাগরিকরাও আছেন।

সূত্র: সিএনএন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com