1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৯ মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১৮ নালিতাবাড়ীর প্রায় ৩২ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কলেজে ঢুকে অধ্যক্ষকে টেনেহিঁচড়ে বাইরে এনে দেওয়া হলো কিলঘুষি নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম শ্রীবরদীতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এমপি রুবেলের মতবিনিময় বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগাতে গার্মেন্টসে কাজ করতে চান শ্রীবরদীর মেধাবী ফাহিমের বিদ্যুৎ সংকটে ভেঙে পড়েছে শিক্ষাব্যবস্থা, ‘হায় হায়’ করছে এসএসসি পরীক্ষার্থীরা দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: সংসদে জ্বালানিমন্ত্রী

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৩৮

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ( ২৮ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্র-চালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানায়, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণে ফুজা গ্রামে বন্ধ, অ-কার্যকর একটি খনি ধসে পড়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে আহত আরও ৮জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

jagonews24

ফাইল ছবি

সংস্থাটি বলছে, খনিটি কার্যকর না থাকলেও, এর পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী ওই এলাকা ছেড়ে গেলে, স্থানীয় খনি শ্রমিকরা কাজে ফিরে আসে। তবে ঠিক কবে থেকে খনির কাজ বন্ধ ছিল, তা স্পষ্ট করে বলা হয়নি।

দেশজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য খনি সমৃদ্ধ একটি প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ সুদান। ২০২০ সালে, পূর্ব আফ্রিকান দেশটি ৩৬ দশমিক ৬ টন স্বর্ণ উৎপাদন করে, সরকারি হিসাবে, যা ওই মহাদেশে দ্বিতীয় সর্বোচ্চ স্বর্ণ উৎপাদনের ঘটনা।

সুদানে স্বর্ণ চোরাচালানের বিস্তর অভিযোগ তো আছেই, গত দুই বছরে ধরে দেশটির অন্তবর্তী সরকার স্বর্ণ উৎপাদন ব্যবসাকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে। যদিও সুদানের স্বর্ণ খনিতে ধস একটি সাধারণ ঘটনা।

সূত্র: এবিসি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com