1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মক্কায় আবারও সামাজিক দূরত্ব বিধি মানার নির্দেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মক্কার মসজিদুল হারামে আবারও সামাজিক দূরত্ব বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বুধবার সৌদি আরবে ৭৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত মধ্য আগস্টের পর দেশটিতে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। এর পরিপ্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ মসজিদুল হারামে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার নির্দেশনা জারি করে।

গত ১৭ অক্টোবর মসজিদের মেঝেতে থাকা সামাজিক দূরত্ব নির্দেশক চিহ্ন মুছে ফেলেছিলেন কর্মীরা। বৃহস্পতিবার আবারও সেই চিহ্ন দেওয়া শুরু হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, তারা মসজিদুল হারামে ‘প্রার্থনাকারী ও হাজিদের সামাজিক দূরত্ব মেনে চলার’ নির্দেশনা পুনরায় জারি করবেন। তবে কখন থেকে এই নির্দেশনা জারি করা হবে তা জানানো হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com