1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১৮ লাখ, শীর্ষে যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। তবে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ২৯ হাজার।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৮৪ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৪৫ হাজার ৩৩২ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ২৯ হাজার ৬১০ জন। এ নিয়ে মহামারীর শুরু থেকে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার ৮৫০ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। একই সময় দেশটিতে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৫ হাজার ৪৫৮ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৫২ লাখ ২৬ হাজার ২৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৪৫ হাজার ৭১২ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২৬ জনের এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৭৩ জন। এছাড়া মহামারীর শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৩৪৪ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭ হাজার ৯৪৮ জনের।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ২১৩ জন এবং মারা গেছেন ৩৩২ জন। মহামারীর শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৭ লাখ ৪৮ হাজার ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৮ হাজার ৪২১ জন মারা গেছেন। একই সময়ে ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ২৪৩ জন এবং মারা গেছেন ১৮০ জন।

এছাড়া জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮২০ জন এবং মারা গেছেন ৩৭৯ জন। করোনা মহামারীর শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ৭১ লাখ ৪২ হাজার ৯৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ১২ হাজার ৫১২ জন মারা গেছেন। একই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৩০ জন এবং মারা গেছেন ২৭৮ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪০৫ জন। মহামারীর শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২২ লাখ ৭৭ হাজার ২৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১৯ হাজার ২৪ জনের।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারীর শুরু থেকে দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার ৭১০ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮০ হাজার ৮৬০ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ৪৫ জন, তুরস্কে ১৩৯ জন, পোল্যান্ডে ৭০৯ জন, ইতালিতে ১৫৬ জন এবং দক্ষিণ আফ্রিকায় ১২৬ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ১৮৮ জন। মহামারীর শুরু থেকে উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯৯ হাজার ১৩২ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com