1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

‘টোলের টাকা দিয়ে মহাসড়ক মেইনটেন্যান্স করতে হবে’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

ঢাকা : এখন থেকে মহাসড়কে টোল আদায় করা হবে এবং সেই টোলের টাকা দিয়ে যতটা সম্ভব মহাসড়ক মেইনটেন্যান্স করতে হবে। আর রাস্তার প্রকল্প অনেক পাস করা হয়েছে তাই যেগুলোর কাজ চলছে সেগুলো শেষ করেন তার পরে নতুন রাস্তা দেওয়া হবে এমন কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত ‘মহাসড়কের লাইফ টাইম : চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, মহাসড়কে টোল আদায়ে অটোমেটেড মেশিন ব্যবহার করতে হবে যাতে করে সড়কে গাড়ি দাঁড় করাতে না হয়। বিদেশে এমন সিস্টেম রয়েছে। আমার কথা হচ্ছে বিদেশিরা পারলে আমরা কেন পারবো না।

এ সময় উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com