1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী

জ্যোতির দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

স্পোর্টস ডেস্ক : লাহোরে নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জ্যোতির সেঞ্চুরিতে ভর করে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোরে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করেছে বাংলাদেশ নারী দল। ৯৫ রানে খেলছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ৯২ রানে ক্রিজে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। শেষ পর্যন্ত শতকের দেখা পেলেন জ্যোতি, সেটাতেই আবার গড়েছেন রেকর্ড। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রততম সেঞ্চুরি এখন তার।

ব্যাট করতে নেমে টাইগ্রেসরা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং টপ অর্ডার ব্যাটার শারমিন আক্তারের ব্যাটে চড়ে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করেছে। একদিনের ক্রিকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

আগে দেশের নারী ক্রিকেটারদের মধ্যে একমাত্র ফারজানা হক পিংকিরই এতদিন সেঞ্চুরি হাঁকানোর কীর্তি ছিল। এবার সেই কীর্তিতে ভাগ বসালেন নারীদের জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আজ লাহোরে ব্যাট করতে নেমে দ্রুতই ইশমা তানজিমের উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে ৮ রান করে ইশমা যখন বিদায় নেয় তখন বাংলাদেশের সংগ্রহ ৩.৪ ওভারে মাত্র ১৫ রান।

তবে উইকেট হারিয়ে বিচলিত হয়নি টাইগ্রেসরা। দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা এবং শারমিন দারুণ খেলেছেন। ১৪১ বলে ১০৪ রান যোগ হয় এই জুটিতে।

২৮ ওভারের প্রথম বলে ফারজানাকে হারায় বাংলাদেশ। দলের স্কোর তখন ১১৯ রান। ফারজানা আউট হওয়ার আগে ৮২ বলে ৪ চারে ৫৩ রান করেন।

অধিনায়ক জ্যোতি ক্রিজে এসে শারমিনের সঙ্গে জুটি গড়েন। এই জুটিতে রানের গতি বৃদ্ধি পায়। ফলে দ্রুত রান উঠতে থাকে। একই সঙ্গে দুজনই সেঞ্চুরির পথে ছুটছিলেন। কিন্তু জ্যোতির গতির সঙ্গে পাল্লা দিতে না পেরে পিছিয়ে গেছেন শারমিন।

ইনিংসের শেষদিকে এসে সেঞ্চুরি পূর্ণ করেন জ্যোতি। মাত্র ৮০ বলে ১৫ চার ও ১ ছয়ে ১০১ রান করে ইনিংসের শেষ বলে আউট হন জ্যোতি। শারমিন অপরাজিত থাকেন ৯৪ রানে। ১২৬ বলে ১১ চারে এই ইনিংস খেলেন তিনি।

থাইল্যান্ডের পক্ষে ফানিতা মায়া, থিপাটচা পুত্থাওয়াং ও ওন্নিচা কামচোংপু ১টি করে উইকেট শিকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com