1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সমন্বিত বাতিল, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত নয়, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে।

এতে দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। আর যারা আসবে না, তাদের বাদ রেখেই এটি কার্যকর হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ।

তিনি বলেন, ‘বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যেসব বিশ্ববিদ্যালয় আসবে না, তাদেরকে বাদ রেখেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে মোট তিনটি পরীক্ষা হবে। এর মধ্যে বিজ্ঞান প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে একটি পরীক্ষা হবে। বাকি দুটি হবে সাধারণ ও কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে।’

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে বুধবার বিকালে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এসব তথ্য জানান।

এর আগে বেলা তিনটা থেকে ইউজিসিতে এ সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com