1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

রাজশাহীতে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের পাঁচযাত্রী নিহত হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে উপজেলার সাহাব্দিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস জানান, দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের কারও পরিচয় জানা যায়নি। তবে প্রাইভেটকারের যাত্রীরা রাজশাহী শহর থেকে গোদাগাড়ী সদরের দিকে যাচ্ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com