1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

কুমিল্লার ময়নামতিতে ট্রাকচাপায় নিহত ৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

কুমিল্লা: কুমিল্লার ময়নামতির তুতবাগান এলাকায় ট্রাকচাপায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১০ মিনিটে সিলেট-কুমিল্লা মহাসড়কে এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- অটোরিকশাচালক জুলহাস মিয়া এবং যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি তুতবাগান এলাকায় কুমিল্লা অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে চাপা দেয় একটি ড্রাম ট্রাক। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। নিহতরা সবাই পুরুষ।

ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, আহত দুজন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com