1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। এ সময় খননকাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশের পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

শনিবার (২৭ জুন) সাহাব্দীর চর থেকে কামারেরচর বাজার হয়ে পয়েস্তীরচর পর্যন্ত প্রায় ৪ হাজার ২০০ মিটার দীর্ঘ খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, খালটির অধিকাংশ খননকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরিদর্শনকালে জেলা প্রশাসক খালের দুই পাড়ে হিজল, কৃষ্ণচূড়া ও পলাশের চারা রোপণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খালের উভয় পাশে ইতোমধ্যে প্রায় ৫০০টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল হাসান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হজরত আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাতসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক শেরপুর সদর উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে পরিচালিত কামারেরচর ইউনিয়নের শুক্রমোদী বিল জলমহাল এলাকায়ও ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com