1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টিজনিত ঝুঁকি কমাতে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

রোববার (২৮ জুন) সকালে শেরপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌরসভার যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন। শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের সূচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেলিম মিঞা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, চিকিৎসক, নার্স, হাসপাতাল ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের সচেতন হতে হবে। তিনি কর্মসূচির সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন এবং সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com