1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সাংসদ হওয়ার স্বপ্ন দেখেছিলেন পাপিয়া

  • আপডেট টাইম :: রবিবার, ১ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : সংসদ সদস্য হওয়ার স্বপ্ন ছিল সদ্য যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার।

এ জন্য তিনি প্রায় ১০ কোটি টাকা ব্যয় করেছিলেন বলে জানা গেছে। বিশেষ ব্যক্তিদের দিয়েছেন বিশেষ উপহার। তবে স্বপ্ন পূরণ না হওয়ায় তিনি আরো বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পাপিয়া রিমান্ডে এসব তথ্য দিয়েছেন।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, নরসিংদীতে সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে ১০ কোটি টাকা বিনিয়োগ করে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন পাপিয়া। তবে যারা মনোনয়ন পাইয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন তারা ব্যর্থ হন। ওই নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা রয়েছেন।

পুলিশ জানিয়েছে, রিমান্ডে পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী বেশ কিছু তথ‌্য দিয়েছেন। তাদের কখনো আলাদাভাবে, কখনো দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

২০১৫ সালে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হতে পাপিয়া খরচ করেছিলেন তিন কোটি টাকা। প্রভাবশালী কয়েকজন নেতাকে দিয়েছিলেন বিশেষ উপহার। তাদের নির্দেশেই ওই সময় পাপিয়া যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে বিপুল পরিমাণ টাকা ব্যয় করে মনোনয়ন না পেয়ে পাপিয়া ও তার সহযোগীরা আরো বেপরোয়া হয়ে ওঠেন। করতে থাকেন মাদক, অস্ত্র ও নারী ব‌্যবসা।

প্রতারণা, অবৈধ অর্থপাচার, জাল টাকা সরবরাহ, মাদক ব্যবসা ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গত ২৯ ফেব্রুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়াসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com