1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকায় ২০ জনের নাম

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের খোঁ‌জে আপাতত ২০ জনের নাম ঠিক করেছে সার্চ কমিটি। এদের মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে রোববার (২০ ফেব্রুয়ারি) পরবর্তী বৈঠকে বসবে তারা।

শ‌নিবার (১৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ ক‌মি‌টির বৈঠ‌কের পর গণমাধ্যমকর্মী‌দের এতথ্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন।

এর আ‌গে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের‌ খোঁজে বৈঠকে বসে সার্চ কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন এই কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

সভায় সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত ছি‌লেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com