1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

সাফারি পার্কে প্রাণীর মৃত্যু: ১৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : গাজীপুরে শ্রীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১ মাসে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ১টি সিংহী মারা যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান বন পরিবশে ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক।

তিনি জানান, রোববার (২০ ফেব্রুয়ারি) ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন। ওইদিনই প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে। তবে তিনি প্রতিবেদনে প্রাণী মৃত্যুর কারণ চিহ্নিত করার বিষয়ে কিছু বলতে চাননি।

এটি মন্ত্রণালয় থেকে জানানো হবে জানিয়ে তিনি বলেন, কমিটি সম্মিলিতভাবে ১৮ পৃষ্ঠার মূল প্রতিবেদন তৈরি করে। এতে নানা পরামর্শ হিসেবে আরও পাতা যুক্ত করা হয়েছে।

গত ২৬ জানুয়ারি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক এবং পরিবেশ-২ শাখার উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরীকে সদস্য-সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পরে আবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ আরও ১০দিন সময় বাড়িয়ে দেন এবং তদন্ত কমিটিতে তিনজনকে যুক্ত করা হয়। এছাড়াও পরামর্শক হিসেবে প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের আরও তিনজনকে যুক্ত করা হয়।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুল হাসান খান, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, বন ভবন ঢাকার বন সংরক্ষক ও কেন্দ্রীয় পশু হাসপাতালের প্রাক্তন চিফ ভেটেরিনারি অফিসার ডা. এ বি এম শহীদুল্লাহ। পরে যুক্ত হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি অনুষদের অধ্যাপক মো. আবু হাদী নূর আলী খান, কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের (সিডিআইএল) প্রধান মো. আজম চৌধুরী ও জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে একজন অতিরিক্ত জেলা প্রশাসক।

তবে পরামর্শক হিসেবে প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা ছিলেন। তারা হলেন- কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. শফিউল আহাদ সরকার, ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে কর্মরত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকেশ চন্দ্র বৈদ্য ও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় কর্মরত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হুদা।

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে পার্কে ১১টি জেব্রা, ১টি বাঘ ও ফেব্রুয়ারিতে একটি সিংহী মারা যায়। ওইসব প্রাণীর মৃত্যু নিয়ে তদন্ত কমিটি গঠন এবং তদন্তের স্বার্থে পার্কের শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তদন্ত কমিটিকে জেব্রাগুলির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, জেব্রাগুলির মৃত্যুর ঘটনায় সাফারি পার্কে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদের গাফিলতি চিহ্নিতকরণ এবং এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ সমূহ নিয়ে নির্ধারিত মোট ২০ কার্যদিবসের যথাসময়ে প্রতিবেদনটি সম্পন্ন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com