1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে তিস্তা নিয়ে আলোচনা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এ সময় তিস্তা নদীর পানিবণ্টন বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) প্যারিসে হওয়া ওই বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বছরের প্রথমার্ধে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) বৈঠকে যোগ দিতে ড. মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন। দুই মন্ত্রী জেসিসি বৈঠকের আগে সংশ্লিষ্ট জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

বৈঠকে তিস্তা নদীর পানিবণ্টন সমস্যা সমাধানের বিষয়েও গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে তার সরকারের নীতিগত অবস্থান নিশ্চিত করেছেন। দুই মন্ত্রী কুশিয়ারা নদী বিষয়ে চলমান আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। ড. মোমেন ভারতকে রোহিঙ্গা সঙ্কট সমাধানের বিষয়ে যুক্ত থাকার আহ্বান জানিয়েছেন।

প্যারিসে ২২ ফেব্রুয়ারি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন ড. মোমেন। ইউরোপীয় কাউন্সিল এ বৈঠকের আয়োজন করেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ছাড়াও ইন্দো-প্যাসিফিকের ৩০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এ বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com