1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

শ্রীবরদীতে সাংবাদিক আব্দুল বাতেনের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার শেরপুরের শ্রীবরদী প্রতিনিধি সাংবাদিক আব্দুল বাতেন (৫০) এর দাফন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার বিকালে শ্রীবরদী পৌরসভার সাতানী শ্রীবরদী মহল্লায় মথুরাদী আম কবরস্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য সাংবাদিক আব্দুল বাতেন সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে পরিবারের লোকজন সাংবাদিক আব্দুল বাতেনকে ময়মনসিংহ সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মৃত্যুবরণ করেন। সাংবাদিক আব্দুল বাতেন শ্রীবরদী পৌরসভার তাতিহাটি মহল্লার মৃত হাফেজ শমসের আলীর ছোট ছেলে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com