1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

নকলায় পলিথিন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীর কারাদন্ড

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় নিষিদ্ধ পলিথিন বিক্রয়, মজুদ, বানিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার ও সরবরাহের অপরাধে ৩ ব্যবসায়ীকে ৩ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন- বানেশ্বরদী ইউনিয়নের দক্ষিণ বানেশ্বরদী এলাকার মৃত আকাব্বর আলীর ছেলে মো. খোকন মিয়া (৩৫), একই এলাকার কাজিম উদ্দিনের ছেলে মো. হেলাল উদ্দিন (৪০) ও নকলা পৌরসভাধীন কায়দা এলাকার দারোগ আলীর ছেলে মো. ফারুক মিয়া (৪০)।
গত সোমবার (২৩ ডিসেম্বর) রাতে নকলার মধ্যবাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারায় নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।
– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com