1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

লোকসানের আশঙ্কায় হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ

  • আপডেট টাইম :: শনিবার, ২ এপ্রিল, ২০২২

দিনাজপুর: লোকসানের আশঙ্কায় ভারত থেকে পেঁয়াজ আমদানি করছেন না দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। পর্যাপ্ত পেঁয়াজ মজুদ থাকায় এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শনিবার (২ এপ্রিল) হিলি বন্দর ও স্থানীয় আড়ত ঘুরে দেখা যায়, সর্বশেষ গত মঙ্গলবার আমদানি করা ভারতীয় ১১ ট্রাক পেঁয়াজ অবিক্রীত থেকে গেছে। স্থানীয় আড়তগুলোতেও পর্যাপ্ত পেয়াজের সরবরাহ রয়েছে।

জানা যায়, সরকারের ঘোষণা অনুযায়ী গত মঙ্গলবার আইপি মেয়াদ শেষ হয়ে যায়। রমজানে বাজার স্থিতিশীল রাখতে সরকার ফের পেঁয়াজ আমদানির জন্য আইপি অনুমোদন দেন। তবে ভারতে দাম বেশি এবং দেশে দাম কম হওয়ায় পেঁয়াজ আমদানি করছেন না ব্যবসায়ীরা।

হিলি বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা জানান, আইপির মেয়াদ শেষ হওয়ায় আমরা বেশি পেঁয়াজ আমদানি করেছি। সরকার নতুন করে আইপি দিয়েছে। তবে পূর্বের দেওয়া আইপির আমদানি করা সেই পেঁয়াজ এখনো বিক্রি করতে পারিনি। বন্দরে ক্রেতা নেই, আবার পেঁয়াজের দাম অনেক কম।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, ‘আইপি বন্ধের আশঙ্কায় ভারতে থেকে বেশি পেঁয়াজ আমদানি করেছে পেঁয়াজ আমদানি কারকরা। সম্প্রতি নতুন করে পেঁয়াজের আইপি দিয়েছে সরকার। তবে ভারতে পেঁয়াজের দাম বেশি, আবার দেশি বাজারে পেঁয়াজের দাম কম। যার কারণে লোকসানের আশঙ্কায় পেঁয়াজ আমদানি করছে না ব্যবসায়ীরা।’

তিনি আরও বলেন, ‘বন্দরের গুদামগুলোতে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। সেগুলো অতিরিক্ত গরমের কারণে পচে যাচ্ছে। বন্দরে ৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ বিক্রির অপেক্ষায়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com