1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

নকলায় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

নকলা (শেরপুর) : নকলা দৈনিক ইত্তেফাক এর ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর মঙ্গলবার সরকারি হাজী জালমামুদ কলেজ মিলনায়তনে নকলা প্রতিনিধি মুহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, শিক্ষানুরাগী শাহ সুফি আব্দুস সবুর, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোশারফ হোসাইন প্রমুখ। এসময় শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে দৈনিক ইত্তেফাক এর শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা প্রতিনিধি আব্দুল বাতেন এর মৃত্যুতে শোক প্রস্তাব করা হয় এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেধনা জ্ঞাপন করা হয়।
– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com