1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

হালুয়াঘাটে দুই পুলিশ কর্মকর্তার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহ রেঞ্জের ময়মনসিংহ জেলা পুলিশের হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলমগীর (পিপিএম) কে শ্রেষ্ঠ সার্কেল ও হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বিপ্লব বিশ্বাস কে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক এর স্বীকৃতি সরূপ পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র মাসিক ক্রাইম কনফারেন্সে কার্যালয়ে অনুষ্ঠিত রেঞ্জের সব জেলার নভেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে এ পুরস্কার দেওয়া হয়। ১২টি ক্যাটাগরীর মধ্যে ৩টিতে ময়মনসিংহ জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব অর্জন করে। এর মধ্যে শ্রেষ্ঠত্বের বিবেচনায় হালুয়াঘাট সার্কেল ও অফিসার ইনচার্জ এ পূরুস্কার প্রদান করা হয় ।
অপরাধ পর্যালোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।
এ সময় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো. শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার) সহ ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
– মাজহারুল ইসলাম মিশু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com