1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীর সব তথ্য মিলবে ‘মাই নালিতাবাড়ী’ তে কবরস্থানের অভাবে ঘরে দাফন, প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো সামাজিক কবরস্থান ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান, গ্রেফতার ৩৩ জেলে জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রধানমন্ত্রী ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী ছাত্রদল নেতা শাকিলকে হত্যা, ডিবি হেফাজতে সংসদ সদস্যের ছেলে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত: প্রধানমন্ত্রী

বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে হাওরের ফসল

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

সুনামগঞ্জ: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্রমেই সিলেটের প্রতিটি নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে হাওর রক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জে একের পর এক ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার তাহিরপুর ও দিরাই উপজেলার দুইটি বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করেছে। এখন পর্যন্ত এই জেলার ১৮টি হাওর রক্ষা বাঁধ ভেঙে গেছে।

রোববার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের হুরামন্দিরা হাওরের সাতবিলা সুইস গেইট এলাকা ও কুলগঞ্জ ইউনিয়নের টাংনির হাওরে বাঁধ ভেঙে যায়। এর আগে সকালে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের বর্ধিত গুরমার হাওরে পানি প্রবেশ করে। পানি প্রবেশ করায় হাওরের কয়েক হাজার হেক্টর বোরো জমি ক্ষতিগ্রস্থ হয়েছে।

এদিকে জেলা কৃষি বিভাগ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, ‘সুনামগঞ্জের দিরাই, শাল্লা, ধর্মপাশাসহ সাতটি উপজেলার ১৮টি বাঁধ ভেঙে গেছে। এতে প্রায় ১০ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে। রোববার (১৭ এপ্রিল) সকাল পর্যন্ত এই জেলার হাওর এবং হাওরের বাইরে প্রায় ৫০ হাজার হেক্টর বোরো ধান কাটা হয়েছে। এ বছর সুনামগঞ্জ জেলায় ধান চাষাবাদ হয়েছে ২ লাখ ২২ হাজার হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ মেট্রিক টন। ধান কাটার জন্য প্রায় ৫ শতাধিক হারভেস্টর মেশিন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা বিপজ্জনক সময় পারছি। যেকোনো সময় যেকোনো বাঁধ ভেঙে হাওর তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সবাইকে আগামী ২৪ ঘণ্টা হাওরের বাঁধ রক্ষায় পাহাড়া দেওয়ার আহবান জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com