1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

কলাপাড়ায় ঘুমন্ত বুদ্ধি-প্রতিবন্ধীকে কুপিয়ে মারাত্মক জখম

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় গভীর রাতে ঘরে প্রবেশ করে ঘুমিয়ে থাকা বুদ্ধি-প্রতিবন্ধী সোবাহান মৃধা (১৮) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের পশ্চিম মনষাতলী গ্রামে ঘটনাটি ঘটে। পরে বুধবার সকালে পরিবারের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থায় অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী সোবাহান নিজ ঘরে রাতে একা ঘুমিয়ে ছিল। দুর্বৃত্তরা গভীর রাতের কোন এক সময় ঘরের মধ্যে প্রবেশ করে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। নিশ্চিত মৃত্যু ভেবে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। বুধবার সকালে তার মা বানেছা বিবি ঘর পরিস্কার করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার দিলে পরিবারের অন্যান্য সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
আহত সোবাহানের পিতা সুলতান মৃধা জানান, জমি নিয়ে প্রতিপক্ষের সাথে তাদের আদালতে মামলা চলমান রয়েছে। ওই মামলার হাজিরা দিতে কলাপাড়া আদালতে আসেন তিনি। গভীর রাতে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে ভেবে তার বুদ্ধি-প্রতিবন্ধী ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে। তিনি এ ঘটনার জন্য সে একই এলাকার কালাম মৃধা, শহিদ মৃধা, জাকির ডাকুয়া, মাসুদ ও জলিলকে দায়ী করেছেন ।
এ ব্যাপারে অভিযুক্ত কালাম মৃধা বলেন, তাদের সাথে জমি জমা সংক্রন্ত বিরোধ রয়েছে। কিন্তু এ ঘটনার সাথে আমরা জড়িত না। এটি পরিকল্পিত ঘটনা বলে তিনি সাংবাদিকদের জানান।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক জুনায়েদ হোসেন খান জানান, আহত সোবাহন মৃধার অবস্থা আশংকাজনক। অতিরিক্ত রক্তক্ষর ণের ফলে তার শরীরে রক্ত শূন্যতা দেখা দিয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে।
মহিপুর থানার ওসি মো. সোহেল আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com