
আন্তর্জাতিক ডেস্ক : কিউবার রাজধানী হাভানার একটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার বিস্ফোরণের ধাক্কায় হোটেলের বাইরে থাকা যানবাহনও বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় সময় বেলা ১১টার দিকে হাভানার সারাতোগা হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হোটেলটির কয়েকটি তলা বিধ্বস্ত হয়েছে। এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ এবং কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দটি বোমা বিস্ফোরণের মতো ছিল। হোটেলটি পার্লামেন্ট ভবনের অপরপ্রান্তে অবস্থিত। এটি শহরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোটেল ছিল। কিন্তু করোনা মহামারির কারণে এটি প্রায় খালি ছিল।