
আন্তর্জাতিক ডেস্ক : আফগান নারীদের মুখ ঢেকে রাখাসহ পূর্ণ বোরকা পরার নির্দেশ দিয়েছে তালেবান। গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা এ সংক্রান্ত ডিক্রি জারি করেছেন বলে শনিবার জানিয়েছে রয়টার্স।
ধর্ম প্রচার ও অধর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কাবুলে এক সংবাদ সম্মেলনে শীর্ষনেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার ডিক্রিটি পড়ে শোনান।
ওই ডিক্রিতে বলা হয়েছে, কোনো নারী বাড়ির বাইরে মুখ ঢেকে বের না হলে তার বাবা বা নিকটতম পুরুষ আত্মীয়ের সঙ্গে সরকারি কর্মকর্তারা সাক্ষাৎ করবেন এবং তাকে গ্রেপ্তার করা হতে পারে কিংবা তিনি সরকারি চাকরিজীবী হলে তাকেবরখাস্ত করা হবে। না থাকলে সরকারি চাকরি।
তালেবান জানিয়েছে, মুখ ঢেকে রাখার জন্য নীল রঙের বোরকা হচ্ছে আদর্শ। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম দফা শাসনামলে আফগান নারীদের এ ধরনের বোরকা পরতে বাধ্য করা হতো।
গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ওই সময় গোষ্ঠীটি জানিয়েছিল, তারা প্রথমবারের মতো এবার কট্টোর পন্থা অবলম্বন করবে না। অবশ্য গত মার্চে বালিকাদের উচ্চ বিদ্যালয় বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। তাদের ভাষ্য, ছাত্রীদের পোশাক বিধি নির্ধারণ না করা পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে।