1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

প্রতি ডলার ৪০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৯০ পয়সা

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মে, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : সপ্তাহের ব্যবধানে দেশে মার্কিন ডলারের দাম বেড়েছে। সোমবার (২৩ মে) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৪০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে আবারো টাকার মান কমেছে ৪০ পয়সা। আর এক মাসের ব্যবধানে টাকার মান কমলো ১ টাকা ৭০ পয়সা। গত ২৬ এপ্রিল প্রতি ডলার ৮৬ টাকা ২০ পয়সা বেচাকেনা হয়েছিল।

এদিকে, গত ১৬ মে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮৭ টাকা ৫০ পয়সা দাম নির্ধারণ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সপ্তাহের ব্যবধানে আবারও ডলারের দাম বাড়ানো হয়েছে। ১৫ মে পর্যন্ত প্রতি ডলার ছিল ৮৬ টাকা ৭০ পয়সা।

এদিকে, কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর যা নির্ধারণ করে দিয়েছে তার চেয়ে ৫ থেকে ৬ টাকা বেশি দরে ব্যাংকগুলো শেয়ার বেচাকেনা করছে। আর খোলাবাজারে প্রতি ডলার কেনাবেচা হচ্ছে ৯৬ টাকা থেকে ৯৮ টাকায়। যা কয়েকদিন আগে ১০২ টাকা অতিক্রম করেছিল। পরে কিছুটা কমলেও এবার কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম পুনঃনির্ধারণ করেছে।

ব্যাংকারদের সঙ্গে আলাপকালে তারা জানান, আমদানি দায় পরিশোধ করতে হয় ডলারের মাধ্যমে। আগের চেয়ে দেশে আমদানি বাড়ার কারণে দায় পরিশোধের পরিমাণও বেড়ে গেছে। এই আমদানি দায় পরিশোধের চাহিদা বাড়ার কারণে টাকার বিপরীতে ডলারের দাম বাড়ছে। তবে বাজার স্থিতিশীল রাখতে দেশে কার্যরত ব্যাংকগুলোর নিকট কেন্দ্রীয় ব্যাংক চাহিদার বিপরীতে ডলার বিক্রি করছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমবে।

ডলারের দাম পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের ৬ জানুয়ারি পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার বেচাকেনা হয়েছিল ৮৫ টাকা ৮০ পয়সা। যা ৯ জানুয়ারি বেড়ে দাঁড়িয়েছে ৮৬ টাকা। গত ২৩ মার্চ তা বেড়ে ৮৬ টাকা ২০ পয়সায় বেচাকেনা হয়। ফের ২৭ এপ্রিল ডলার প্রতি ২৫ পয়সা বেড়ে ৮৬ টাকা ৪৫ পয়সায় বেচাকেনা হয়েছে। গত ১০ মে ডলার প্রতি আরো ২৫ পয়সা বেড়ে ৮৬ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে। ১৬ মে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কেনাবেচা ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। আর আজ (২৩ মে) ফের ৪০ পয়সা বাড়িয়ে ডলারের দাম ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নিয়ম অনুযায়ী, একটি ব্যাংক তার মূলধনের ১৫ শতাংশের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা প্রতিষ্ঠানের কাছে রাখতে পারে। এর অতিরিক্ত হলেই ব্যাংকটিকে বাজারে ডলার বিক্রি করতে হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com