1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ডিসেম্বর থেকে এ পর্যন্ত পাঁচ হাজার ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ভাইরাসে মৃত্যুর অধিকাংশ ঘটনা ঘটেছে চীনে। দেশটিতে তিন হাজার ১৭৬ জন মারা গেছেন। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ইতালিতে মৃতের সংখ্যা এক হাজার ১৬ জন। এর পরের অবস্থানে থাকা ইরানে মারা গেছেন ৫১৪ জন।

অবশ্য ওয়ার্ল্ড মিটারসের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের ১৩৩টি দেশে করোনাভাইরাসে মারা গেছেন পাঁচ হাজার ১১৬ জন মানুষ। আর আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৯ হাজার ১৮ জন। ভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৭২৭ জন।

দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ স্পেনে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘন্টায় এক হাজার ৬৩  জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর একই সময়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩৪ জন বেড়ে ১২০ এ পৌঁছেছে।

উত্তর-পশ্চিম ইউরোপের নেদারল্যান্ডসেও বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে ১৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময় মারা গেছেন পাঁচ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com