1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কমতে শুরু করেছে দিনাজপুরের হিলি বন্দর বাজারে দেশি পেঁয়াজের দাম। প্রকার ভেদে একদিনের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৩ থেকে ৪ টাকা।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে হিলি বন্দর পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, বুধবার পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা। তা খুচরা বিক্রি হয়েছিল ৩৮ থেকে ৪০ টাকা দরে। বৃহস্পতিবার তা কমে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজি দরে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকা কেজিতে। হঠাৎ দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরছে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে।

পেঁয়াজ কিনতে হিলি বাজারে আসা রকিবুল ইসলাম বলেন, পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দুইদিন আগেও ৪২ টাকা কেজি হিসেবে পেঁয়াজ নিয়ে ছিলাম। আজ তা ৩৫ টাকা কেজি নিলাম।

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ার কথা শুনে একদিনেই বাজারে পেঁয়াজের দাম কমে গেছে। আর এই আমদানির কথা শুনে বাহির থেকে ব্যবসায়ীরা পেঁয়াজ কিনতে আসা বন্ধ করে দিয়েছে। যার জন্য দেশি পেঁয়াজের দাম কমে যাচ্ছে।

পেঁয়াজ আমদানিকারকরা জানান, আসছে পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে সরকার যদি পেঁয়াজ আমদানির অনুমিত দেয় তাহলে পেঁয়াজের বাজার স্বাভাবিক হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com