1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

পরিবহন সংকটে যাত্রীরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : শিল্প-কারখানা অধ্যুষিত গাজীপুর জেলার অধিকাংশ প্রতিষ্ঠানে ঈদের ছুটি হয়ে গেছে। একযোগে ছুটি হওয়ায় মহাসড়কে উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষের চাপ বেড়েছে কয়েকগুণ। এদিকে সড়কে বাস কম থাকায় যাত্রীদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করতে দেখা গেছে পরিবহনগুলোর চালক ও সহকারীদের।

গাজীপুর কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার (৭ জুলাই) ঘরমুখো কয়েক হাজার মানুষকে বাসের জন্য সড়কে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কেউ কেউ গাড়ি পেলেও কয়েকগুণ বেশি ভাড়া নিচ্ছে পরিবহনড়ুলো। যেসব গাড়িতে যাত্রী উঠাচ্ছে সেগুলোতেও রয়েছে যথেষ্ট ঝুঁকি।

স্বাভাবিক দিনে যেখানে ভাড়া ৪০০ টাকা, সেই ভাড়া এখন ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা নিচ্ছে পরিবহনগুলো। এছাড়াও বাস না পেয়ে পিকআপ ও ব্যক্তিগত গাড়িতে বাড়িতে যাচ্ছেন যাত্রীরা।

মহাসড়কে আন্তঃজেলা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অনেক স্থানে মোটরসাইকেল চলতে দেখা গেছে।

গাইবান্ধা যাওয়ার জন্য বাসের অপেক্ষায় থাকা নীট এশিয়া কারখানার শ্রমিক মারুফ হোসেন বলেন, দেড় ঘণ্টা দাঁড়িয়ে আছি কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। রোদে দাঁড়িয়েও থাকা যাচ্ছে না। গাইবান্ধা ভাড়া ৩০০ থেকে ৪০০ কিন্তু সবাই ১ হাজার টাকায় যাচ্ছে।’

রংপুরে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় সোলায়মান ও তার পরিবার। সোলায়মান বলেন, ‘নরমাল গাড়িতে ভাড়া চাচ্ছে ১ হাজার ৩০০ টাকা। আমি একা হলে তবুও যাওয়া যেতো কিন্তু পরিবারের সদস্য থাকায় সবাইকে নিয়ে উঠতে পারছি না।‘

মোন্নাফ হোসেন নামে অপর এক ব্যক্তি বলেন, ‘সিরাজগঞ্জের কড্ডায় যাবো। কিন্তু অতিরিক্ত ভাড়া চাচ্ছে পরিবহনগুলো। ট্রাকে কড্ডার মোড়ে যেতে ৫০০ টাকা চাচ্ছে অথচ ভালো বাসের ভাড়া ২৫০ টাকা। এখন উপায় নেই কতোক্ষণ দাঁড়িয়ে থাকবো। ভাড়া বেশি হলেও যেতে হবে।’

হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মল্লিক ফখরুল ইসলাম বলেন, ‘শিল্পকারখানা একসঙ্গে ছুটি হওয়ায় যাত্রীর চাপ বেড়েছে। সন্ধ্যার দিকে চাপ আরো বাড়বে। শুক্রবার সকাল পর্যন্ত সড়কে মানুষ আর যাত্রীবাহী পরিবহনের চাপ থাকবে। যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া রোধ করতে সাদা পোশাকের পুলিশ কাজ করে যাচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com