1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী আত্মসমালোচনা করে মেসি বললেন, ‘কেপ ভার্দে আমাদের দৌড়ের ওপর রেখেছিল’ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কেপ ভার্দের হার, শেষ ষোলোয় আর্জেন্টিনা পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবিতে ‘খুদা হাফিজ’খ্যাত শিবালেখা ওবেরয়

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শিবালেখা ওবেরয়। ‘খুদা হাফিজ’ সিনেমায় নার্গিস চৌধুরী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। কিন্তু পরিবার চাননি তিনি শোবিজে পা রাখুক। মা চেয়েছিলেন লেখাপড়ায় মনোযোগী হবেন মেয়ে। কিন্তু অভিনয়েই বেশি আগ্রহ ছিল শিবালেখার। সেই আগ্রহ থেকেই পরবর্তী সময়ে অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেন। এরপর বিভিন্ন জায়গায় অডিশন দিতে থকেন। পরে সুযোগও পান।

সিনেমায় নাম লেখানোর আগে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শিবালেখা। এই সময় সালমান খান ও অক্ষয় কুমারের সঙ্গে কাজের অভিজ্ঞতাও হয়েছে তার। শুটিং সেটে ক্ল্যাপ দিতেন, শটের জন্য সব ঠিকঠাক হলে অভিনয় শিল্পীদের ডেকে আনতেন, কল শিট তৈরি করতেন, ক্যামেরার সামনে কীভাবে দাঁড়াতে হবে, লাইট কীভাবে কাজ করে সবকিছু খুবই ভালোভাবে শিখেছেন এই অভিনেত্রী। শিবালেখা ওবেরয়কে নিয়ে এই ফটো ফিচার।

শিবালেখার জন্ম ভারতের মুম্বাইয়ে। সেখানেই বেড়ে উঠেছেন তিনি


ফ্যাশন ডিজাইনিং নিয়ে লেখাপড়া করেছেন এই অভিনেত্রী

‘কিক’, ‘হাউজফুল থ্রি’র মতো সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি

 ‘ইয়ে শালী আশিকি’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় নাম লেখিয়েছেন শিবালেখা


শিবালেখার প্রিয় রং লাল, প্রিয় খাবার পাস্তা এবং প্রিয় অভিনেত্রী সারা আলী খান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com