1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

সাই পল্লবীর সিনেমার আয় ৩৮৬ কোটি টাকা ছাড়িয়ে

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবীর নতুন সিনেমা ‘আমরণ’। যুদ্ধভিত্তিক বায়োগ্রাফিক্যাল এ সিনেমা নির্মাণ করেছেন রাজকুমার পেরিয়াস্বামী। গত ৩১ অক্টোবর তামিল ভাষার এ সিনেমা বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পেয়েছে। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।

স্যাকনিল্কের তথ্য অনুসারে, ‘আমরণ’ সিনেমা ১৫ দিনে শুধু ভারতে আয় করেছে ১৯৮.১ কোটি রুপি (গ্রস)। বিদেশে আয় করেছে ৭৪.৯ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২৭৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৮৬ কোটি ১৮ লাখ টাকার বেশি)।

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, প্রচারের খরচসহ ‘আমরণ’ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৩০ কোটি রুপি। মুক্তির আগেই এটি আয় করে ৬৫ কোটি রুপি।

২০১৪ সালে কাশ্মীরের কাজীপাথারি গ্রামে অপারেশন পরিচালনা করে ভারত। এটি ‘কাজীপাথারি অপারেশন’ নামে পরিচিত। এতে মেজর মুকুন্দ ভারদারাজনের বীরত্বপূর্ণ ভূমিকা নিয়ে নির্মিত হয়েছে ‘আমরণ’ সিনেমা। এতে মেজরের চরিত্র রূপায়ন করেছেন শিবাকার্তিকেয়ান। তার স্ত্রী চরিত্র রূপায়ন করেছেন সাই পল্লবী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com