1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে? একদিন পর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন নাটোরের সেই ৮ শিক্ষার্থী ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারীরা: পানিসম্পদ মন্ত্রী সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর শেরপুরে কাঁদামাটি চাপা দেওয়া ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার নেত্রকোণায় নজরুল বর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আল্লামা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি গ্রেপ্তার পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ জাতিসংঘ সদর দপ্তরের সামনে গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

কাঠ বাঁশ হাঁড়ি-পাতিলে কম্পোজ করা গান ভাইরাল

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় একটি গান ক’দিন থেকেই শোনা যাচ্ছে। শুধু কি তাই! নেট দুনিয়া এখন যেন ‘সাদা সাদা কালা কালা’ময়।

বলছি, মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানের কথা। গানটি প্রকাশের পর রীতিমত ভাইরাল হয়েছে। গানটির কথা লিখেছেন হাশিম মাহমুদ। সুরও করেছেন তিনি। কণ্ঠ দিয়েছেন এরফান মৃধা শিবলু।

নির্মাতা জানান, গানটি নৌকার কাঠ, বাঁশ, হাঁড়ি-পাতিল দিয়ে দীর্ঘদিন ধরে কম্পোজ করেছেন ইমন চৌধুরী। আর এই অ-যন্ত্রগুলো বাজিয়েছেন মিঠুন চাকরা।

‘হাওয়া’ সিনেমাটির গল্প মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আটজন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল। আগামী ২৯ জুলাই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়া হবে।

গত ৭ জুলাই অন্তর্জালে এসেছে ‘সাদা সাদা কালা কালা’ গানটি। গানের সঙ্গে নাচ মুগ্ধ করেছে শ্রোতা ও দর্শকদের। মেজবাউর রহমান সুমন জানিয়েছেন, গানটিতে খমক ছাড়া কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com