1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অর্ধশতাধিক সিনেমা হলে ‘পরাণ’

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ জুলাই, ২০২২

মারুফ সরকার, ঢাকা: তরুণ নির্মাতা রায়হান রাফি, যার প্রতিটি চলচ্চিত্র ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে। এই নির্মাতার নতুন সিনেমা ‘পরাণ’। ত্রিকোণ প্রেমের গল্পের সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিন থেকেই বেশ আলোচনায় আছে সিনেমাটি। এমনি অনেকেই টিকেট না পেয়ে হতাশও হয়েছেন। যার ফলে ইতোমধ্যে দর্শক চাহিদা মেটাতে বাড়ানো হয়েছে হলে শোর সংখ্যা। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

এদিকে, সিনেমাটি ঈদের দিন থেকে ১১টি সিনেমা হলে মুক্তি পেলেও দর্শক চাহিদায় সপ্তাহ না যেতেই ৩টি হল বেড়ে ১৪টি হয়। দ্বিতীয় সপ্তাহে এক লাফে চারগুণ বাড়লো ‘পরাণ’-এর হল সংখ্যা।

শুক্রবার (২২ জুলাই) থেকে লাইভ টেক প্রযোজিত এ সিনেমাটি দেশের অর্ধশতাধিক সিনেমা হলে চলবে। ‘পরাণ’ পরিবেশন করছে দ্য অভি কথাচিত্র। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটি কর্ণধার জাহিদ হাসান অভি জানান, শুক্রবার দেশের বড় বড় অর্ধশতাধিক হলে চলবে ‘পরাণ’। অর্থাৎ শুক্রবার থেকে প্রায় ৫৫টি হলে চলবে সিনেমাটি।

ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ‘পরাণ’ রমরমা ব্যবসা করছে। চারটি শো দিয়ে শুরু হয়ে সপ্তাহ না যেতেই সিনেপ্লেক্সের শাখাগুলোতে দৈনিক ১৮টি করে শো চলছে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, এক সপ্তাহ পরও হাউজফুল যাচ্ছে ‘পরাণ’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com