1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

রাউজানে নতুন বিদ্যুৎকেন্দ্র, ব্যয় হবে ২০২১ কোটি টাকা

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ জুলাই, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : চট্টগ্রামের রাউজানে নিজস্ব অর্থায়নে ৪০০ মেগওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো)। এতে মোট ব্যয় হবে ২ হাজার ২১ কোটি ৯ লাখ ৪৪ হাজার টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানোর লক্ষ্যে রাউজানে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ফান্ড সম্পর্কিত রেগুলেটরি গাইডলাইন্স, ২০১২ (২০১৯ এর সর্বশেষ সংশোধনীসহ) এর অর্থায়নে ক্রয় প্রস্তাব বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের পিডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হলে পরিকল্পনা কমিশন গত ২০১৭ সালে ১৬ অক্টোবর বৈদেশিক সহায়তার পরিবর্তে জিওবি অর্থায়নে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। প্রকল্পটি উক্ত তহবিলের অর্থায়নের শর্ত অনুযায়ী ২০১৮ সালের ৮ মার্চ বিইআরসি’র নীতিগতভাবে অনুমোদন নেওয়া হয়। প্রকল্পটি ওই তহবিলের মাধ্যমে বাস্তায়নের বিষয়ে অর্থবিভাগ ২০১৯ সালে ১৬ মে ছাড়পত্র দেয়। প্রাথমিকভাবে ৬০০ মেগওয়াট এইচ-ক্লাসের বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা থাকলেও এ ধরনের ইক্যুইপমেন্ট প্রোভেন না হওয়ায় এর জায়গায় ৪০০ মেগ্রওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করার প্রস্তাব বিদ্যুৎ বিভাগ ২০১৯ সালের ১৮ মার্চ  অনুমোদন দেয়।

বিউবো প্রকল্পের ডিপিপি অনুমোদনের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর (প্রধানমন্ত্রী) কাছে পাঠনো হলে তিনি তার অনুশাসনসহ প্রকল্পটি বাস্তবায়নের অনুমোদন দেন।

প্রধানমন্ত্রী তার অনুশাসনে বলেন, এখানে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ছিল। ৪০০ মেগাওয়াট ধারণ করার মতো জায়গা ও গ্রিড লাইন আছে বা ব্যবস্থা করা যাবে কিনা সেটা পরিষ্কার নয়। যদি সম্ভব হয় তবে বাস্তবায়ন করা যায়।
এরপর বিউবো’র সম্মতিসূচক মতামতের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ থেকে ২০২৯ সালের ১৯ ডিসেম্বর প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। প্রকল্পে গ্যাস রবরাহের বিষয়টি পেট্রোবাংলা কর্তৃক অনুমোদিত হয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ রাউজান-হাটহাজারি ২৩০ কেভি ডাবল-সার্কিট লাইনের মাধ্যমে হাটহাজারী ২৩০ কেভি উপকেন্দ্রে ইভাকুয়েট করা হবে।

সরকারের অনুমোদন এবং বিইউবো’র ১৮৩০তম সাধারণ বোর্ড সভার সিদ্ধান্তক্রমে প্রকল্পটি টার্ণকি ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর বিউবো এক ধাপ দুই খাম পদ্ধতিতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। দরপত্রের বিপরীতে সরকারের অনুমোদনক্রমে কারিগরি মূল্যায়নে রেসপন্সিভ সর্বনিম্ন দরদাতা চীনের সেপকো এর অনুকূলে বিউবো কর্তৃক ২০২১ সালের ৬ জুন তারিখে এনওএ ইস্যু করা হলেও ঠিকাদারী প্রতিষ্ঠান পারফরম্যান্স সিকিউরিটি দাখিলে ব্যর্থ হয়। ফলে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর তাদের টেন্ডার সিকিউরিটি বাবদ ২.৫০ মিলিয়ন মার্কিন ডলার (২১ কোটি ৬ লাখ টাকা) বাজেয়াপ্ত করা হয়।

পরবর্তীতে বিউবো’র বোর্ড সভার সিদ্ধান্তক্রমে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর আহ্বান করা পুনঃদরপত্রটি অনিবার্য কারণবশত বাতিল করে ২৮ নভেম্বর দ্বিতীয় পুনঃআন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। দরপত্র দাখিলের নির্ধারিত তারিখে ৭টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। দরপত্র উন্মুক্তকরণ কমিটি কর্তৃক ঠিকাদার প্রতিনিধিদের উপস্থিতিতে দাখিল করা ৭টি প্রতিষ্ঠানের কারিগরি প্রস্তাবসমূহ উন্মুক্ত করা হয়। দরপত্র মূল্যায়ন কমিটি ঠিকাদার প্রতিষ্ঠানের কারিগরি প্রস্তাব যাচাই করে ২০২২ সালের ৫ এপ্রিল কারিগরি মূল্যায়ন প্রতিবেদন ও আর্থিক প্রস্তাব যাচাই করে ২৮ এপ্রিল প্রতিবেদন দাখিল করে। এতে চীনের সিএনটিআইসি-সিএমসি কনসোর্টিয়ামকে কারিগরিভাবে রেসপন্সিভ ঘোষণা করে। দরপত্র মূল্যায়ন কমিটির এই সংস্থাটির দরপ্রস্তাবটি গ্রহণের সুপারিশ করে। এতে সর্বনিম্ন দরদাতা যে দর দাখিল করে যা ডিপিপি’তে উল্লেখিত প্রাক্কলিত দরের চেয়ে ৭.৬৯ শতাংশ বেশি। উল্লেখ্য যে, প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে ডিপিপি সংশোধন করে ডিপিপি মূল্যেও অতিরিক্ত ব্যয় নির্বাহ করা হবে।

সূত্র জানায়, প্রথম সর্বনিম্ন দরদাতার প্রস্তাব অনুসারে আলোচ্য বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত প্রতি কিলোওয়াট ঘণ্টার উৎপাদন ব্যয় হবে ১.৪১ টাকা। ২০২০-২০২১ অর্থবছরে গ্যাস ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের প্রতি কিলোওয়াট ঘণ্টার গড় উৎপাদন ব্যয় ছিল ৩.১৭ টাকা। ফলে সার্বিকভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমানোর ক্ষেত্রে বিদ্যুৎকেন্দ্রটি ভূমিকা রাখবে। রাউজানে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনে মোট ব্যয় হবে ২ হাজার ২১ কোটি ৯ লাখ ৪৪ হাজার টাকা।

এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে। কমিটির অনুমোদন পাওয়া গেলে পরবর্তীতে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com