1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ব্রিজের গোড়ায় ‘মরণফাঁদ’, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ ৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ কেন বৃহস্পতিবারই বাজেট পেশ করা হয়? বিশ্বকাপ জিতেছিলেন যে মাঠে, সেখানেই পেলে-ম্যারাডোনাকে রাজকীয় শ্রদ্ধা বান্দরবান হাসপাতালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

রাত ১২টার পর থেকে ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ

  • আপডেট টাইম :: শনিবার, ২১ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক রুটে সব ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।  এ সিদ্ধান্ত শনিবার রাত ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

তবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন, থাইল্যান্ড ও হংকংয়ের (ক্যাথে প্যাসিফিক) ফ্লাইট এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কেবল যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামবে।

শনিবার (২১ মার্চ) সকালে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুধুমাত্র ৪টা ফ্লাইট বাদে মধ্যরাত থেকে সব ফ্লাইট বন্ধ করা হয়েছে।

এরই মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিমানবন্দর থেকে ৯ রুটে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com