1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

কালিয়াকৈরে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ জুলাই, ২০২২

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাস ও আটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মাকিষবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অটোরিকশাচালক টাঙ্গাইলের ভূয়াপুর থানার শেখ বাড়ী গ্রামের আয়ুব আলীর ছেলে নজরুল ইসলাম, বরগুনা জেলার সদর থানার আংগারপাড়া গ্রামের মমিন উদ্দিন সিকদারের ছেলে মেহেদী হাসান বাবলু, গাজীপুরের কালিয়াকৈর থানার হিজলতলী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আতিকুল ইসলাম, একই উপজেলার লতিফপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে সাইদুল ইসলাম রুবেল ও যশোরের দহর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহিন উদ্দিন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে কালিয়াকৈরে থেকে ছেড়ে আসা ইতিহাস পরিবহনের একটি বাস মাকিষবাথান এলাকার বটতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। অটোরিকশার চালকসহ এক যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত অপর তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে একজন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত আকন্দ জানিয়েছেন, ওই বাস গাড়িটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com