1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

দূরপাল্লার বাসে কিলোমিটারে বাড়লো ৪০, মহানগরে ৩৫ পয়সা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ আগস্ট, ২০২২

ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া বাড়াল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রোববার (৭ আগস্ট) থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে।

বিআরটিএর সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রী প্রতি ভাড়া ৪০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সা। আর মহানগরে প্রতি কিলোমিটারের জন্য ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা। এ ছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০, মিনিবাসে ৮ টাকা।

শনিবার (৬ আগস্ট) রাজধানীর বনানীর বিআরটিএর চেয়ারম্যান কার্যালয়ে পরিবহন নেতা, মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। বিকেল ৫টায় শুরু হওয়া বৈঠক চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

উল্লেখ‌্য, ২০২১ সালের নভেম্বর মাসে সর্বশেষ দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছিল। এ ছাড়া মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছিল।

এই হিসাবে এবার দূরপাল্লার বাস ভাড়া বেড়েছে ২২ শতাংশ আর মহানগরী তথা ঢাকা ও চট্টগ্রামের বাস ভাড়া বেড়েছে ১৬ শতাংশ।

গত ৫ আগস্ট ডিজেলের দাম প্রতি লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম প্রতি লিটারে ৪৬ টাকা এবং পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ায় সরকার। বর্ধিত দাম অনুযায়ী, ১ লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, ১ লিটার অকটেন ১৩৫ টাকা এবং প্রতি লিটার পেট্রলের দাম ১৩০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com