1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

শ্রীপুরে স্বামীকে রাস্তায় ফেলে দিয়ে চলন্ত বাসে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

  • আপডেট টাইম :: রবিবার, ৭ আগস্ট, ২০২২

গাজীপুর: টাঙ্গাইলে চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা নিয়ে যখন সারা দেশ তোলপাড় তার একদিন যেতে না যেতে গাজীপুরের শ্রীপুরে চলন্ত বাস থেকে স্বামীকে ফেলে দিয়ে এক নারীকে (২১) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত ভোরে এ ঘটনার শিকার হন ওই নারী।

শনিবার এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সানোয়ার হোসেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাননি তিনি।

সানোয়ার হোসেন জানান, নওগাঁ থেকে স্বামী-স্ত্রী বাসে করে গাজীপুর যাচ্ছিলেন। গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নওগাঁ থেকে আসা বাসটি তাদের নামিয়ে দেয়। তারা শ্রীপুরের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় যাওয়ার জন্য ওই মোড় থেকে তাকওয়া পরিবহনে ওঠেন। বাসটি মাওনা ফ্লাইওভারের কাছে এলে বাসের হেলপার, চালক এবং অজ্ঞাত আরও তিনজন মিলে স্বামীকে মারধর করে। ওই নারী ও তার স্বামীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তারপর বাস থেকে ওই নারীর স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তারা ওই নারীকে বাসের মধ্যে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষণের পর তারা বাসটি ঘুরিয়ে ওই নারীকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ফেলে রেখে বাস নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ওই নারীর স্বামী শনিবার সকালে শ্রীপুর থানায় মামলা করেন। পরে শ্রীপুর থানা ও গাজীপুর জেলা ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

নির্যাতনের শিকার নারী ও তার স্বামী শ্রীপুরের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

এ বিষয়ে রোববার বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সানোয়ার হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com