1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

ট্রেনের ভাড়া বাড়তে পারে: রেলমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ৭ আগস্ট, ২০২২

ঢাকা: জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রেনের ভাড়া বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। রোববার (৭ আগস্ট) রেল ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, ট্রেন ও বাসের ভাড়ার মধ্যে বিশাল ব্যবধান রয়েছে, যা ট্রেনের ওপর বিশাল চাপ তৈরি করবে। সুতরাং, আমাদের ট্রেনের ভাড়া সমন্বয় করতে হতে পারে। কিন্তু আমরা এখনও ট্রেনের ভাড়া বাড়ানোর কোনও সিদ্ধান্ত নিইনি। কেননা, বাংলাদেশ রেলওয়ে একটি রাষ্ট্রীয় সংস্থা। তাই ট্রেনের ভাড়া বাড়াতে চাইলে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে হবে।

ভাড়া বাড়ানোর বিষয়ে রেলওয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিতে যাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনও এ ধরনের কোনও সিদ্ধান্ত নিইনি। তবে ডিজেল দিয়ে ট্রেন চলে, যার দাম বেড়ে বর্তমানে অনেকাংশে বেড়ে গেছে। যার ফলে রেল পরিচালনায় ফুয়েলিং কস্ট বেড়ে যাবে। আবার বাসের ভাড়া বাড়ায় ট্রেনের ওপর ব্যাপক যাত্রীর চাপ পড়বে। এটা সমন্বয় করতে ট্রেনের ভাড়া বাড়তে পারে।

শুক্রবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ভোক্তা পর্যায়ে ৩৪ টাকা বাড়ায় সরকার। অকটেনের দাম বাড়ে ৪৬ টাকা, পেট্রোলের দাম বাড়ে ৪৪ টাকা। অর্থাৎ রাত ১২টার পর থেকে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে।

এদিকে, শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ার পর শনিবার বাসভাড়া সমন্বয় করে বিআরটিএ। এ ছাড়া সরকারের কাছে লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে মালিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com