1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম’ ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ: তীব্র গন্ধে হাসপাতালে ভর্তি ৩৯ দুই মাসের বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদরাসা শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে মির্জা ফখরুল শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ বিএনপি নেতা আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, জয় মরক্কোর ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

  • আপডেট টাইম :: সোমবার, ৮ আগস্ট, ২০২২

ঢাকা: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিটে তেলের দাম বৃদ্ধি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা গেজেট স্থগিত, বাতিল ও প্রত্যাহার চাওয়া হয়েছে। জ্বালানি সচিব, জ্বালানি উপসচিব ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) রিটে বিবাদী করা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।

ডলার সংকট ও বিশ্ববাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে গত শুক্রবার (৫ আগস্ট) রাতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

ডিজেলের দাম প্রতি লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম প্রতি লিটারে ৪৬ টাকা এবং পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়। বর্ধিত দাম অনুযায়ী, ১ লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, ১ লিটার অকটেন ১৩৫ টাকা এবং প্রতি লিটার পেট্রলের দাম ১৩০ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com