1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ প্রস্তাবিত বাজেটে যেসব পণ্য-সেবার দাম বাড়তে পারে, কমতে পারে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ব্রিজের গোড়ায় ‘মরণফাঁদ’, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ ৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ কেন বৃহস্পতিবারই বাজেট পেশ করা হয়? বিশ্বকাপ জিতেছিলেন যে মাঠে, সেখানেই পেলে-ম্যারাডোনাকে রাজকীয় শ্রদ্ধা বান্দরবান হাসপাতালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

সিলেটে আইসোলেশনে থাকা লন্ডনফেরত নারীর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২২ মার্চ, ২০২০

সিলেট : সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশনে রাখা লন্ডনফেরত এক নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, রোববার (২২ মার্চ) ভোরে হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় ৬১ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।  তিনি গত ২০ মার্চ থেকে এ হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন।

তিনি বলেন, ‘ওই নারী জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন।  আজ আইইডিসিআর এর টিমের ওই নারীর রক্তের স্যাম্পল সংগ্রহ করার কথা ছিল।’

গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তিনি। শনিবার পর্যন্ত সিলেট শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই নারীসহ চারজন চিকিৎসাধীন ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com