1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

আকাশ থেকে পড়ল ৭০ কেজি ওজনের ধাতব বস্তু!

  • আপডেট টাইম :: রবিবার, ২২ মার্চ, ২০২০

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় প্রায় ৭০ কেজি ওজনের একটি রহস্যময় ধাতব বস্তু আকাশ থেকে মাটিতে নেমে এসেছে। ধাতব এই বস্তুটি যে স্থানে এসে পড়েছে সেখানে প্রায় ১৫ ফুট পর্যন্ত গর্তের সৃষ্টি হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে পুলিশ এই ধাতব বস্তুটি উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিটের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সীতাকুন্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার সম্পা রাণী সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে একটি ৭০ কেজি ওজনের ধাতব বস্তু উদ্ধার করা হয়। এটি যে স্থানে এসে পড়েছে সেখানে প্রায় ১৫ ফুট পর্যন্ত গর্ত হয়ে গেছে। পরে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল এবং ধাতব বস্তুটি পরীক্ষা করেছে।

এদিকে রাত ১২টার দিকে চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পিআর এন্ড আইসিটি) আবু বকর সিদ্দিক জানান, এটি রহস্যময় কোন কিছুই নয়। ধারনা করা হচ্ছে, ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দুরের কোন শীপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ ভাঙার কাজ করার সময় বিস্ফোরণে এই বড় ধাতব বস্তুটি উড়ে এসে ঘটনাস্থলে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com