1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

যুক্তরাষ্ট্রে আইসোলেশনে সাকিব

  • আপডেট টাইম :: রবিবার, ২২ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : সাকিব আল হাসান শনিবার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তবে তিনি বাসায় ওঠেননি। দেখা করেননি স্ত্রী উম্মে আহমদ শিশির ও মেয়ে আলাইনা হাসান অব্রির সঙ্গেও। সরাসরি উঠেছেন একটি হোটেলে। সেখানেই নিজেকে স্বেচ্ছায় আইসোলেশনে রেখেছেন।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় সাকিব বলেছেন, ‘আমি মাত্রই যুক্তরাষ্ট্রে এসে পৌঁছালাম। যদিও প্লেনে সব সময় ভয় কাজ করেছে একটু হলেও। তারপরও চেষ্টা করেছি নিজেকে কিভাবে জীবাণুমুক্ত রাখা যায়। যখন আমি যুক্তরাষ্ট্রে পৌঁছালাম, আমি সোজা একটি হোটেলের রুমে উঠেছি এবং আমি ওদেরকে অবগত করেছি এখানে থাকব কিছুদিন। আমি যেহেতু ফ্লাই করে এসেছি আমার একটু হলেও রিস্ক আছে। এজন্য আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি।’

কিছুদিন সন্তানের কাছ থেকে দূরে থাকলে কেমন লাগে সেটা কেবল যারা বাবা হয়েছেন তারাই জানেন। সাকিব আল হাসানও জানেন। কিন্তু মহামারি করোনাভাইরাসের সময়ে মেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক সেটার জন্য তিনি আলাইনার সঙ্গেও দেখা করেননি। এ বিষয়ে সাকিব বলেছেন, ‘যে কারণে আমি আমার বাচ্চার সাথে দেখা করিনি। এখানে এসেও নিজের বাচ্চার সঙ্গে দেখা করছি না, অবশ্যই এটা আমার জন্য কষ্টকর একটা ব্যাপার। তারপরও আমার কাছে মনে হয় এই সামান্য স্যাক্রিফাইসটুকু করতে পারলে আমরা অনেক দূর এগুতে পারব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com